Refund and Returns Policy
ক্রেতাদের সন্তুষ্টি আমাদের সর্বোচ্চ লক্ষ্য। আপনি যদি আপনার ক্রয়ের সাথে সম্পূর্ণ সন্তুষ্ট না হন, তাহলে নিম্নলিখিত শর্তাবলী অনুযায়ী ডেলিভারির ৩ (তিন) দিনের মধ্যে ফেরত/বিনিময়ের জন্য আবেদন করতে পারবেন।
- ফেরত ১০ (দশ) কার্যদিবসের মধ্যে সম্পন্ন হবে।
- ফেরত নীতিতে কোনো অতিরিক্ত চার্জ প্রযোজ্য হবে না।
- পণ্য রিসিভ করার সময় অবশ্যই কুরিয়ার অফিস/ডেলিভারি ম্যানের সামনে ইনভয়েস অনুযায়ী মিলিয়ে দেখতে হবে।
- ভুল পণ্য বা ক্ষতিগ্রস্ত হলে কুরিয়ার অফিস/ডেলিভারি ম্যানের উপস্থিতিতে আমাদের হটলাইন নম্বরে যোগাযোগ করতে হবে।
- আমরা সঠিক পণ্য পুনরায় পাঠাবো অথবা গ্রাহক চাইলে অর্ডার ক্যান্সেল করে রিফান্ড নিতে পারবেন।
- ভুল/ত্রুটিপূর্ণ/ক্ষতিগ্রস্ত পণ্য প্রাপ্তির ক্ষেত্রে, আনপ্যাকিং ভিডিও সহ ২৪ ঘন্টার মধ্যে আমাদের জানাতে হবে।
- ফেরতযোগ্য পণ্য অবশ্যই অব্যবহৃত, সম্পূর্ণ, ট্যাগযুক্ত এবং অক্ষত হতে হবে।
রিটার্ন গ্রহণযোগ্য হবে না যেসব ক্ষেত্রে:
- নির্দিষ্ট সময়সীমার বাইরে রিটার্ন অনুরোধ।
- ব্যবহারের কারণে ক্ষতিগ্রস্ত, টেম্পারড বা প্যাকেজ অসম্পূর্ণ পণ্য।
- বিক্রয়/ডিসকাউন্টে বিক্রি হওয়া আইটেম।
- ভারী আইটেমের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত অংশ কেবল পরিবর্তন হবে, সম্পূর্ণ পণ্য নয়।
- ইনস্টলেশন প্রয়োজন এমন পণ্য (ট্রেডমিল, বাইক, জিম বেঞ্চ, টিটি টেবিল ইত্যাদি)।
- গ্রাহকের অনুরোধে কাস্টমাইজ করা পণ্য।
- বিশেষ অর্ডারে তৈরি পণ্য।
- যে পণ্যগুলি রয়েল ব্লু কর্পোরেশন থেকে ক্রয় করা হয়নি।
- ক্যাশ মেমো/চালান প্রদর্শন না করলে।
- রিটার্ন/এক্সচেঞ্জের ক্ষেত্রে কুরিয়ার খরচ গ্রাহক বহন করবেন।

